অবশেষে যশ প্রকাশ করলেন নুসরাত তার কী
স্বামী নিখিল জৈনকে ছেড়ে এক বছরেরও বেশি সময় ধরে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তবে তাদের এই সম্পর্কের নাম কেউ জানেন না। কারণ, দুই তারকা কখনোই এ বিষয়ে মুখ খোলেননি। যদিও টলিউডের বাতাসে নানা গুঞ্জন। অনেকে বলেন তারা লিভ ইন সম্পর্কে রয়েছেন। আবার এমন গুঞ্জনও রয়েছে যে, তারা গোপনে বিয়ে করেছেন।
কিন্তু লিভ ইন হোক বা বিয়ে- নিজেদের সম্পর্কের বিষয়ে সবসময়ই মুখে কুলুপ এটে থেকেছেন যশ-নুসরাত। এমনকী, তারা কখনো স্বীকারই করেননি যে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। অবশেষে শনিবার কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশ অনেকটা পরিষ্কার করে দিলেন যে, নুসরাত তার জীবনের বিশেষ কেউ। ওই সাক্ষাৎকারে তিনি নুসরাতকে সঙ্গী বলে সম্মোধন করেছেন।
নানা জল্পনা ও প্রশ্ন জিউয়ে রেখেই গেল বৃহস্পতিবার মা হয়েছেন নুসরাত জাহান। কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। যশের সঙ্গে মিলিয়ে ইতোমধ্যে ছেলের নামও রেখে ফেলেছেন, ইয়াশ। যদিও এখনো তিনি সন্তানের পিতৃপরিচয় প্রকাশ করেননি। এই ছেলের বাবা কে, নিখিল নাকি যশ- মা হওয়ার পরেও এ বিষয়ে মুখে কুলুপ এটে রয়েছেন নায়িকা।
শনিবারের সাক্ষাৎকারে এই বিষয়ে নিয়েই প্রশ্ন রাখা হয় যশের কাছে। তাকে জিজ্ঞেস করা হয়, নুসরাত কিছুই বলছেন না, আপনিও যদি সংবাদমাধ্যকে না এড়িয়ে সরাসরি মুখ খোলেন, তাহলে হয়তো অনেক ভুল বোঝাবুঝির অবসান হবে।
এর উত্তরে যশ বলেন, ‘আমি ছোট থেকে আজ পর্যন্ত ব্যক্তিগত জীবন কারও সামনে আনিনি। আগামী দিনেও আনব না। তাহলে ‘ব্যক্তিগত’ শব্দটার মানেই থাকে না! যেটুকু জানানোর ঠিক জানাব। যেমন, বরাবর সবাই জানতে পারছেন। এই যে, হঠাৎ একদিন ভুয়া খবর ছড়িয়ে গেল নুসরাত হাসপাতালে ভর্তি হয়েছে। ও ভর্তি হলে, সন্তানের জন্ম দিলে কেন সেটা চেপে রাখব।’
এর পরই যশ বলেন, ‘তাছাড়া সব কথা আমি একা বলব কেন? আমার সঙ্গিনীরও হয়তো কিছু বলার থাকতে পারে। সেটা ওর মুখ থেকে শোনাই বোধহয় ভালো।’ যশের এই কথাই স্পষ্ট বুঝিয়ে দেয় যে, নুসরাত হয় তার স্ত্রী নয়তো সহবাস সঙ্গী, ইংরেজিতে যেটাকে লিভ ইন সম্পর্ক বোঝায়। তবু তো কিছু স্বীকার করেন। আপাতত তাতেই খুশি নায়কের সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা।
ক্যারিয়ারের শুরুতে ভিক্টর ঘোষ নামে একজনকে গোপনে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। সেই বিয়ের খবর প্রকাশ হয়, ২০১৯ সালের জানুয়ারিতে যখন আদালতের মাধ্যমে তাদের ডিভোর্স হয়। ওই ডিভোর্স পেতে ভিক্টর মোটা অংকের টাকা দিয়েছিলেন নুসরাত। গুঞ্জন রয়েছে, সে সময় দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনের প্রেমের পড়েই ভিক্টরকে ছেড়েছিলেন নায়িকা। পরে তুরস্কে অনুষ্ঠান করে নিখিলকে বিয়েও করেন।
কিন্তু বিয়ের মাত্র কয়েক মাস পর থেকেই নিখিল ও নুসরাত একে অন্যের থেকে আলাদা হয়ে যান। এবারও গুঞ্জন, একাধিক ছবির নায়ক যশ দাশগুপ্তের প্রেমে পড়েই নিখিলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেন নুসরাত। পরে যশের সঙ্গেই থাকতে শুরু করেন। এবার মাও হলেন। নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পরই নিখিল জানিয়ে দেন, এ সন্তানের বাবা তিনি নন। তাই চারদিকে একই কথা, নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্তই।
প্রীতি / প্রীতি
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?