ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৮১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৪ রাত ১০:৭

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৮১ জন। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৯, ঢাকা উত্তর সিটিতে ১৯৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০, খুলনা বিভাগে ৯৫ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রংপুর ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে সারাদেশে ৯৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ২১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৮ হাজার ৭৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

 

Aminur / Aminur

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানোর তথ্য সঠিক নয়

হকারদের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার