ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কাজের বিনিময়ে অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১১:৪০

ওপার বাংলার বিখ্যাত পরিচালকের নাম করে এক টলিউড অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ওই পরিচালকের নাম রবি কিনাগী এবং অভিনেত্রীর নাম পায়েল সরকার। ইতোমধ্যে পায়েল কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ দায়ের করেছেন বারাকপুরের সাইবার সেলে।

এ বিষয়ে পায়েল গণমাধ্যমকে বলেন, ‘রবি কিনাগীর নাম করে আমার কাছে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমি সেটা অ্যাকসেপ্ট করি। তখন বলা হয়, ওনার পরের ছবিতে আমাকে নায়িকার চরিত্রে ভাবা হচ্ছে। বলা হয়, আমাকে ওনার সঙ্গে সময় কাটাতে হবে।’

অভিনেত্রী বলেন, ‘আমি বিস্তারিত জানতে চাইলে উনি সরাসরি আমাকে ওনার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেন। এরপর আমি ওনার প্রোফাইল লিংক কপি করে ফেসবুকে পোস্ট করি। তখন বুঝতে পারি ওটা ভুয়া অ্যাকাউন্ট। কারণ ওই প্রোফাইল থেকে পোস্টগুলোতে দুই-তিনটা লাইক। ভুল বানান রয়েছে, তখনই বুঝি ওটা ভুয়া।’

অভিনেত্রী আরও জানান, ‘আমি কলকাতা পুলিশের দ্বারস্থ হই, সেখান থেকে কেসটা বারাকপুর পুলিশের কাছে ট্রান্সফার করা হয়। পুলিশ অভিযোগ নিয়েছে, প্রোফাইলটা ট্রেস করা গেছে। তবে কে এই কাজ করেছে, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। ইতোমধ্যে প্রোফাইলটা ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। আশা করছি, খুব শিগগির দোষী ধরা পড়বে।’

প্রসঙ্গত, অভিনেত্রী পায়েল সরকার কলকাতার বরানগরের বাসিন্দা। ‘টাপুর টুপুর’, ‘অন্দরমহল’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘বেনে বউ’, ‘তুমি রবে নীরবে’সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল। তার লক্ষ্য বড় পর্দা। সেই পর্দায় কাজের লোভ দেখিয়ে তাকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা টলিউড। সোশ্যাল মিডিয়ায় সকলেই এর নিন্দা জানিয়েছেন।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ