সৌদি বাদশাহর স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন প্রিন্স সালমান
সৌদি আরবের বাদশাহ সালমান সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (৮ অক্টোবর) মন্ত্রিসভার এক অধিবেশনে নেতৃত্ব দেওয়ার সময় এ তথ্য জানান যুবরাজ সালমান। এ সময় তিনি যারা বাদশাহর স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এসপির প্রতিবেদনে বলা হয়েছে, মহামান্য ক্রাউন প্রিন্স দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ানে স্বাস্থ্য সম্পর্কে সবাইকে আশ্বস্ত করেছেন। যারা বাদশার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে গত রোববার সৌদির রয়্যাল কোর্ট ঘোষণা করেন বাদশার ফুসফুসের প্রদাহের জন্য মেডিকেল পরীক্ষা করাবেন। এর আগে ২০২২ সালের মে মাসে রাজা এক কলোনোস্কোপি এবং অন্যান্য মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও তিনি ২০২০ সালে গলব্লাডার অপারেশনও করিয়েছিলেন।
বাদশা সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন, এর আগে তিনি দেড় বছরের জন্য ক্রাউন প্রিন্স হিসেবে ছিলেন।
T.A.S / T.A.S
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের