ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

চীন জাতিসংঘের ভূমিকার একনিষ্ঠ রক্ষক : চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১২:৪৩

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং ৭ অক্টোবর বলেছেন, চীন সর্বদা বহুপাক্ষিকতার প্রবল সমর্থক এবং জাতিসংঘের ভূমিকার একনিষ্ঠ রক্ষক। চীন ‘সমন্বিত ভবিষ্যত’ প্রতিশ্রুতিকে রাজনৈতিক নীতিতে পরিণত করতে এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করতে জাতিসংঘের আরও ভূমিকা সমর্থন করার জন্য সকল পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক। 

ফু ছোং এ দিনে জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ‘জাতিসংঘের প্রধান সম্মেলনের ফলাফল বাস্তবায়ন, জাতিসংঘ ব্যবস্থাকে শক্তিশালীকরণ ও সংস্কার’ বিষয়ের উপর বক্তৃতা করেন। ভাষণে তিনি বলেন, সকল দেশের জনগণ যৌথভাবে আরও সমান, নিরাপদ, সমৃদ্ধ এবং টেকসই বিশ্ব চায়, তাতে জাতিসংঘ মুখ্য ভূমিকা পালন করবে বলে আশা করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের ভবিষ্যতে জন্য সম্মেলনে ‘সমন্বিত ভবিষ্যত’ প্রস্তাব গৃহীত হয়, যা ঐক্য ও সহযোগিতাকে শক্তিশালী করতে, বৈশ্বিক শাসন ব্যবস্থার উন্নতি করার স্পষ্ট রাজনৈতিক সংকেত প্রেরণ করেছে। এটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচেষ্টার দিক স্পষ্ট করে দিয়েছে। 

ফু ছোং বলেন, ২০৩০ এজেন্ডা বাস্তবায়নকে ত্বরান্বিত করা  ভবিষ্যতের জন্য সম্মেলনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। ‘সমন্বিত ভবিষ্যতে’ উন্নয়নের এজেন্ডাকে কেন্দ্রে রাখা হয়েছে এবং  উন্নয়নের সমস্ত ক্ষেত্রে ‘যৌথ কিন্তু আলাদা দায়িত্ব’ নীতিকে পুনঃনিশ্চিত করে। চীন উন্নত দেশগুলোকে  ‘সমন্বিত ভবিষ্যতে’ বাস্তবায়নের সুযোগ কাজে লাগিয়ে উন্নয়ন সহায়তা এবং জলবায়ু অর্থায়নের মতো ঐতিহাসিক দায়িত্বকে আন্তরিকতার সাথে কাঁধে নিতে এবং উন্নয়নশীল দেশগুলোকে বাস্তবিক সমস্যা সমাধানে সাহায্য করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।  

সূত্র : ওয়াং তান হোং রুবি,চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি)

T.A.S / জামান

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার