গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’-এ নুসরাত ফারিয়া
‘মনপুরা’খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ শিরোনামের একটি ফিচারফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প গুনিন অবলম্বনে নির্মিত হবে ছবিটি। ছোটগল্পের নাম অনুসারেই ফিচারফিল্মের নামকরণ করা হয়েছে। অক্টোবর থেকে ফিচারফিল্মটির শ্যুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা সেলিম। নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্য, সংলাপ লিখছেন গিয়াস উদ্দিন সেলিম। ছবিটির ডিওপি থাকবেন কামরুল হাসান খসরু।
নুসরাত বলেন, গিয়াস উদ্দিন সেলিম আমার সব সময়ের পছন্দের নির্মাতা। তার ‘মনপুরা’ দেখার পরই মুগ্ধতা কাজ করতে শুরু করে। তার সিনেমা মানেই অন্যরকম গল্প। চেনামুখকে নতুনভাবে দেখা, নতুনভাবে আবিষ্কার করা। সেই পরিচালকের সঙ্গে কাজের ইচ্ছা সব সময়ই ছিল। শেষ পর্যন্ত ‘গুনিন’-এ সেই যাত্রা শুরু হলো। আমি হচ্ছি তার ‘রাবেয়া’।”
ছবিটিতে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, নায়লা আজাদ নূপুর, দিলারা জামান, শিল্পী সরকার অপুসহ অনেকে।
গিয়াস উদ্দিন সেলিম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘ছবিটির গল্পই সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। রাবেয়া চরিত্রটি তৎকালীন মুসলিম রক্ষণশীল সমাজের এক নারী। এটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমা হলেই আগে মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘পাপ-পূন্য’, যেটি স্কুল কলেজ খুললেই মুক্তি পাবে। অন্যদিকে, নুসরাত ফারিয়ার মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি