ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন নো কিয়ং চোল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৫:২৯

উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং চোলকে নিয়োগ দেওয়া হয়েছে। জেনারেল কাং সান নামের স্থলাভিষিক্ত হলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

দুই দিনব্যাপী ১৪তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির (এসপিএ) ১১তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭-৮ অক্টোবর এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

কেসিএনএ জানায়, একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং নাম ঘোষণা করা হয়। তিনি কাং সান নামের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এই রদবদলের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ২০১৮ সালে সিঙ্গাপুর ও ২০১৯ সালে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এসব সফরে কিমের সঙ্গী ছিলেন নো কিয়ং চোল।

আশঙ্কা করা হচ্ছিল, উত্তর কোরিয়া চলতি সপ্তাহে এক বৈঠকে ১৯৯১ সালে সই করা যুগান্তকারী আন্তকোরীয় চুক্তি বাতিল করতে পারে। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রুরাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করতে পারেন কিম জং-উন। তবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক থেকে এমন কোনো ঘোষণা আসেনি।

T.A.S / T.A.S

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো