ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাইজারে বন্যায় ৩৩৯ মৃত্যু, বাস্তুচ্যুত ১১ লাখ মানুষ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৪ রাত ৯:১৬

নাইজারের প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯ জনে পৌঁছেছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানানো হয়েছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী গত মাসে জানিয়েছিলেন, বন্যায় ২৭৩ জন মারা গেছেন এবং সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্যায় ৩৮৩ জন আহত হয়েছেন। সরকারের নাগরিক সুরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাজধানী নিয়াম এবং অন্যান্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় পশু, খাদ্য সরবরাহ ও অন্যান্য সামগ্রীরও বিশাল ক্ষতি হয়েছে। নাইজারের দ্বিতীয় বৃহত্তম শহর জিন্ডারের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস হয়ে গেছে।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে, কিছু অঞ্চলে আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।স্কুলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার কারণে সরকার নতুন সেশন শুরুর সময়সীমা স্থগিত করেছে। নাইজারে প্রায় প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষাকাল চলাকালীন প্রাণহানির ঘটনা ঘটে। ২০২২ সালে দেশটিতে ১৯৫ জনের মৃত্যু হয়েছিল। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করছেন, জীবাশ্ম জ্বালানি সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আরও নিয়মিত ও তীব্রতর হয়ে উঠছে।

 

Aminur / Aminur

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো