পাকিস্তানে কয়লা খনিতে হামলা, নিহত ২০
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।
এদিকে ডুকির এক চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, আমরা এখন পর্যন্ত জেলা হাসপাতালে ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।
প্রসঙ্গত, গত সোমবার (৭ অক্টোবর) বেলুচ লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দরের বাইরে চীনা নাগরিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত দুইজনের প্রাণহানি ঘটে।
T.A.S / T.A.S
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত