ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফ্রান্সে করোনা নিয়মের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:৮

ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার দেশজুড়ে দেড় লাখের অধিক মানুষ বিক্ষোভ করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা নাগাদ কর্তৃপক্ষ ২২২টি পৃথক প্রতিবাদ কর্মসূচির খবর জানিয়েছে। কেবল প্যারিসে ১৪ হাজার ৫০০ মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। এ সময় ১৬ জনকে আটক করা হয়। সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়।

প্যারিসের বিক্ষোভে অংশ নেয়া হেলেন ভেরোনডিলস বলেন, ‘টিকা কোনো সমাধান নয়।’

বোর্দোতে কিছু বিক্ষোভকারী তাদের শিশুদের টিকা দিতে অস্বীকার করেছেন। ১১ বছরের এক শিশু বলেছে, ‘আমরা ল্যাবরেটরির ইঁদুর নই।’

শিশুটির পিতা বলছে, ‘আমরা একটি স্বাধীন দেশে বাস করছি। গণটিকা কার্যক্রমের কোনো যৌক্তিকতা নেই।’ তিনি টিকা নেয়ার জন্য পীড়াপীড়িকে ধর্ষণের সাথে তুলনা করেন।

গত মধ্য জুলাই থেকে ফ্রান্সে কোভিড পাস চালু হয়। যে কাউকে রেস্টুরেন্টে, থিয়েটারে, সিনেমায় কিংবা ট্রেন ভ্রমণ ও বৃহৎ শপিং মলে যেতে হলে অবশ্যই কোভিড পাস দেখাতে হবে। কোভিড পাশে টিকা দেয়ার তথ্য কিংবা করোনা নেগেটিভ কথা উল্লেখ থাকবে।

সরকার বলছে, করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে লোকজনকে টিকা দিতে উৎসাহিত করতেই কোভিড পাস চালু করা হয়েছে।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল