ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসরাইলের চক্রান্তের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের আহ্বান ইরানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ১:২

গাজা যুদ্ধের রেশ ধরে গোটা মধ্যপ্রাচ্যেই এখন উত্তেজনা বিরাজ করছে। ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে লেবানন, সিরিয়া ও ইরান। তাতেও পিছু হটছে না ইসরাইল। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে তারা। তাতে গোটা মধ্যপ্রাচ্যই এখন আঞ্চলিক বিপর্যয়ের সম্মুখীন।

এই অবস্থায় ইসরাইলি শাসনের চক্রান্তের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার এক্সে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

আব্বাস আরাকচি জানান, বুধবার রিয়াদ সফরের সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে ‘সাধারণ উদ্বেগের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা’ করেছেন তিনি।

তিনি বলেন, ‘ইসরাইলের শাসকগোষ্ঠী পুরো অঞ্চলকে একটি বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে এই অঞ্চলে চ্যালেঞ্জিং সময়কে অতিক্রম করার জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা, সাহস এবং সহযোগিতা।’

বুধবার সৌদি সফর শেষে কারাতে গেছেন আরাকচি। সেখানে গাজা উপত্যকা এবং লেবাননে ইসরাইলি শাসকদের যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।

T.A.S / T.A.S

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া