লণ্ডভণ্ড পশ্চিম তীর, ইসলামিক জিহাদের নেতাকে হত্যার দাবি ইসরায়েলের
ইসলামিক জিহাদের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্য পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে এক বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর নুর শামস ক্যাম্পের প্রধানকে হত্যা করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল বলছে, এর আগে আগস্টের শেষ দিকে মুহাম্মাদ জাব্বার হত্যা করা হয়। পরে মুহাম্মদ আব্দুল্লাহকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ক্যাম্প প্রধান করা হয়। আইডিএফ জানিয়েছে আই নেতার সঙ্গে অপর একজনকেও হত্যা করেছে তারা। তবে দ্বিতীয় ব্যক্তির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আব্দুল্লাহ "অনেক হামলা" সহ গোষ্ঠীর কার্যক্রম পরিচালনার জন্য দায়ী ছিল। তাকে হত্যার পর স্থলভাগে অভিযান চালিয়ে আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং ফ্ল্যাক জ্যাকেট জব্দ করেছে আইডিএফ।
এদিকে ফিলিস্তিনের অফিসিয়াল নিউজ আউটলেট ওয়াফা বলেছে, ইসরায়েলি সৈন্যরা দুজনের মরদেহও জব্দ করেছে। তবে তাদের মধ্যে আসলেই ইসলামিক জিহাদের প্রধান রয়েছেন কি না তা স্পষ্ট করেনি তারা।
T.A.S / জামান
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত