ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ৪:১০

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ইউক্রেনের একটি বিস্ফোরকবাহী ড্রোন রাশিয়ার দক্ষিণ আদিগিয়া প্রজাতন্ত্র অঞ্চলের খানস্কায়া সামরিক বিমানঘাঁটিতে আছড়ে পড়ে বলে জানা যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার নিউজ আউটলেট ম্যাশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি দূরপাল্লার ড্রোন ওই বিমান ঘাঁটির কাছে নিক্ষেপ করা হয়। ড্রোনের একটি ছবিও প্রকাশ করে ওই সংবাদ মাধ্যম। খানস্কায়া অঞ্চলের প্রধান মুরাত কুম্পিলভ টেলিগ্রামে পৃথক এক বার্তায় জানান, একই এলাকার রডনিকোভি গ্রামে ড্রোন হামলা হয়েছে। হামলার পর বড় ধরনের আগুনের ফুলকি দেখা দেয় সেখানে। পরে গ্রামটি খালি করার প্রক্রিয়া শুরু হয়।

তিনি জানান, হামলাটি মেকপ শহরের উপশহরকে লক্ষ্য করে হয়েছে, মূলত সেখানেই বিমানঘাঁটিটি অবস্থিত। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

T.A.S / T.A.S

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া