পারমাণবিক উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে রাশিয়া-পশ্চিমারা
পারমাণবিক অস্ত্রধারী পাঁচটি দেশের একটি দল আগামী দুই সপ্তাহের মধ্যে নিউইয়র্কে এক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।রাশিয়াসহ এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য। যে দেশগুলোর সবাই পারমাণবিক শক্তিধর এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
রিয়াবকভ অবশ্য বৈঠকের নির্দিষ্ট তারিখ বা বৈঠকে কোন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন, তা উল্লেখ করেননি।
তবে এই বৈঠকটি নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে পারমাণবিক উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে।
কারণ, গত মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন ঘোষণা করেন এবং বলেছিলেন যে, মস্কো তাদের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতির তালিকা প্রসারিত করছে।
এর আগে, ২০২২ সালের জানুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করার কয়েক সপ্তাহ আগে ‘পারমাণবিক শক্তিধর’ পাঁচ দেশ এক যৌথ বিবৃতি দিয়েছিল। যেখানে তারা বলেছিল যে, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধ প্রতিরোধ করা এবং কৌশলগত ঝুঁকি কমানোই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
তখন তারা আরও বলেছিল, ‘আমরা নিশ্চিত করছি যে, পারমাণবিক যুদ্ধ কখনও জেতা যাবে না। তাই এ নিয়ে কখনও লড়াই করা উচিত নয়’।
সূত্র: এনডিটিভি
T.A.S / T.A.S
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত