ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১১:২৫

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া গাজা যুদ্ধের কারণে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। শুক্রবার (১১ অক্টোবর) এ ঘোষণা দিয়ে দেশটি ইসরাইলকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ হিসেবে বর্ণনা করেছে।

দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।

এদিকে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়ার সরকার বলেছে, গাজায় ইসরাইলের নির্বিচার হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এ হামলা এখন কেবল গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে।

নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় ইসরাইলের কোনো রাষ্ট্রদূত নেই। নিকারাগুয়া এর আগে দু’বার ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। একবার ওর্তেগার সময়ে ২০১০ সালে এবং দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর ওর্তেগার নেতৃত্বে স্যান্ডিনিস্তার বিপ্লবী সরকারের অধীনে ১৯৮২ সালে আরেকবার।

T.A.S / T.A.S

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া