ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইসরায়েলকে ম্যাক্রোঁর হুঁশিয়ারি, ‘এমন হামলা সহ্য করবে না ফ্রান্স’


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১১:৪৪

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশ এ ধরনের হামলা সহ্য করবে না। ভূমধ্যসাগর নিয়ে ইইউ সদস্য দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পরে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ইউএনআইএফআইএল (লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন) সৈন্যদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমরা এর নিন্দা জানাই, আমরা এটি অগ্রহণযোগ্য। আমরা এর পুনরাবৃত্তি সহ্য করবো না।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাকুরায় জাতিসংঘের ইউএনআইএফআইএল বাহিনীর সদর দপ্তরের একটি পর্যবেক্ষণ পোস্টে গোলাবর্ষণ করে।

গত বৃহস্পতিবারও একই ধরনের হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। ম্যাক্রোঁ গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে একে 'অপরিহার্য' হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানই সংঘাতের অবসান ঘটাতে অনন্য ভূমিকা রাকাহবে। এটি ইসরায়েলকে নিরস্ত্র করার আহ্বান নয়, এটি বিশ্বের সমস্ত 'অতিরিক্ত অস্থিতিশীলতা' বন্ধ করার আহ্বান।

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা চালিয়ে অন্তত ১ হাজার ৩৫১ জন নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত এবং ১২ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

গত বছর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে চলা আন্তঃসীমান্ত যুদ্ধ থেকে এই বিমান হামলা আরও বেড়েছে। গত বছর হামাসের হামলার পর থেকে ইসরায়েল ৪২,১০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বিশ্লেষকরা বলছেন, গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্য আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ শুরু করে সংঘাতকে আরও প্রসারিত করেছে।

T.A.S / T.A.S

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯