ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ছন্দা এবার ওয়েব ফিল্মে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:১৭

ছোটপর্দার খুবই পরিচিত এবং জনপ্রিয় একজন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। কাজ করেছেন বড় পর্দায়ও। ব্যস্ত তার অভিনয় ক্যারিয়ার। সেই ব্যস্ততার মাঝেই এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন ওয়েব ফিল্মে। নাম ‘কল্প’। আগামী মাস থেকে এটির কাজ শুরু হবে বলে জানান ছন্দা।

এই ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন আনিস শিকদার। প্রথমবার ওটিটিতে কাজ করছেন জানিয়ে ছন্দা বলেন, ‘একটু অন্যরকম গল্পে কাজটি হবে। বাকিটা শুটিংয়ে গেলে বুঝতে পারব কি হচ্ছে। এখন তো ওটিটির কাজগুলো বেশ ভালো করছেন নির্মাতারা। আশা করছি এটিও ভালো কিছু হবে।’

ওয়েব ফিল্মের বাইরে এই অভিনেত্রীর হাতে রয়েছে ‘নকশিকাঁথার জমিন’ ও ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামে দুটি সিনেমার কাজ। লকডাউনের কারণে অনেকদিন এগুলোর শুটিং বন্ধ ছিল। খুব শিগগির সিনেমাগুলোর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

এদিকে সম্প্রতি ‘যুদ্ধ জয়ের কিশোর নায়ক’ শিরোনামে সরকারি অনুদানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন ছন্দা। এটি পরিচালনা করেন শায়লা রহমান তিথি। এছাড়া নারগিস আক্তারের পরিচালনায় ‘যৈবতী কন্যার মন’ নামে তার অভিনীত ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ