ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ' টিক ইউর টক ৩.০'


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১:১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এন্টারপ্রেনারশিপ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলসিডি) এর আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। আগামী সোমবার (১৪ অক্টোবর )  থেকে অনলাইন ভিত্তিক এ প্রতিযোগিতা শুরু হবে। 

অনলাইন ভিত্তিক এ প্রতিযোগিতা শুরু হয়ে সপ্তাহ ব্যাপী চলবে। আয়োজনের কো- মো. লাবিব রহমান, হেমন ভূইয়া, ইয়াকুব ইমন, জিসান মাহমুদ, তাশরিফ শাকিল এবং চৌধুরী রাফসান সামি। 

এই প্রতিযোগিতায় প্রতিযোগী পছন্দমত যেকোন একটি বিষয় নিয়ে দুই মিনিটের একটি ভিডিও রের্কড করে সেটি আপলোড করতে হবে। ভিডিওর বিষয়বস্তু, কথা বলার ভঙ্গি, ভাষা ইত্যাদির উপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা বিনা রেজিষ্ট্রেশনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। 

এ ব্যাপারে ইএলসিডি সভাপতি শাহরিয়ার সাফল্য বলেন, 'আমরা খুশি যে 'টিক ইউর টক' প্রতিযোগিতা আবারও আয়োজন করতে পারছি এবং দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছে এবং এতে তাদের কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, নিজেদের মতামত প্রকাশের একটা প্লাটফর্ম হিসেবে তারা এই ইভেন্টকে ব্যবহার করতে পারবে । আমরা আশা করি, এই প্রতিযোগিতা তরুণদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য যোগ্য করে গড়ে তুলতে সাহায্য করবে।'

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?