ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিলো ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১২:১৫

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক। রবিবার (১৩ অক্টোবর) এমন অভিযোগ করেছে সংস্থাটির শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্য এক্সে ইউএনআইএফআইএল-এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর অতিরিক্ত ইসরায়েলি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে।  রোববার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে।

এ বিষয়ে এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা প্রদান করে এবং এতে যেকোনও সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১ এর লঙ্ঘন।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘আমরা এই ধরণের ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।’

এদিকে, রবিবার (১৩ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্দেশে হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারে সময় হয়েছে।

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং