ইসরায়েলে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা ও তা চালাতে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রপ্রতিরোধী ব্যবস্থা ও সামরিক ক্রু পাঠানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এই পদক্ষেপ ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার ‘লোহাবদ্ধ প্রতিশ্রুতি’র ওপর জোর দেয়।
পেন্টাগনের প্রেসসচিব প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশ অনুযায়ী টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ও সামরিক সদস্যদের ইসরায়েলে পাঠানো হচ্ছে।
১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলার পরে ইসরায়েলের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে সহায়তা করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।
T.A.S / T.A.S
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া