রুই মাছের তৈরি মজার ফিশ ফিঙ্গার
রুই মাছ খুব পরিচিত একটি মাছ। রুই মাছ দিয়েই তৈরি করতে পারেন ব্যতিক্রমী স্বাদের এই রেসিপিটি। এটি সবার কাছেই ভীষন পছন্দের একটি খাবার।
চলুন জেনে নেই রেসিপি সম্পর্কে-
প্রয়োজনীয় উপকরন-
১.রুই মাছ ৮ পিস
২.ডিম ২টি
৩.আলু- ২টি
৪.কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৫.রসুন বাটা ১ চা চামচ
৬.তেল-মাছ ভাজার জন্য
৭.হলুদের গুঁড়া সামান্য
৮.ধনেপাতা কুচি সামান্য
৯.কাঁচামরিচ ৫ টি
১০.টোস্টের গুঁড়া দেড় কাপ
১১. গোলমরিচ গুঁড়া ২ চা চামচ
১২.লবণ স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি- প্রথমে মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিবেন। সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিতে হবে। এরপর মাছের টুকরাগুলো থেকে কাঁটা বেছে নিতে হবে।এবার তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন আগে থেকে চটকে রাখা আলু, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ধনেপাতা ও লবণ। এরপর ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে ফিঙ্গারের আকারে বাড়িয়ে নিন। এরপর ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিন। এবার ফিশ ফিঙ্গারগুলো মাঝারি আঁচে ডুবো তেলে ভাজতে দিন।ভাজা হয়ে গেলে পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার ফিশ ফিঙ্গার।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?