ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলা, পুলিশসহ নিহত ৬


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৪:২৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলায় কমপক্ষে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত হয়েছে। 

জঙ্গিরা সোমবার বন্নু জেলার পুলিশ সদর দপ্তর ও বসবাসের জন্য নির্ধারিত কমপ্লেক্সে আক্রমণ চালালে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানিয়েছে, তাদের অভিযান এখনও চলমান এবং আত্মঘাতী বোমা হামলাকারীরা ভবনের ভেতরে আটকা পড়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি আরও জানায়, হামলায় তিনজন পুলিশ নিহত হয়েছেন, যারা আক্রমণ প্রতিরোধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। টিটিপির একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের আটক করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে এবং ওই এলাকার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্নু জেলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তপ্ত উত্তর ওয়াজিরিস্তান জেলার পাশেই অবস্থিত।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং