ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুবিতে দ্বিতীয়বারের মতো আসছে 'টেডএক্স'


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ২:১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে টেডএক্স। ২০২৫ সালের শুরুর দিকে এই আয়োজন হবে বলে সোমবার (১৪ অক্টোবর) নিশ্চিত করেছেন এবারকার আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী খান মুহাম্মদ সালেহ।

আয়োজক সূত্রে জানা গেছে, শিগগিরই বিশ্ববিদ্যালয় থেকে আয়োজক টিম রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু হবে। স্পিকার লাইনআপ, রেজিস্ট্রেশন ও টিকিটসহ সকল বিবরণ ধীরে ধীরে উন্মোচন করা হবে৷ গতবারের ধারাবাহিকতায় এবারো সমাজের উন্নয়ন ও সমৃদ্ধিতে মূল্যবান অবদান রাখা ব্যক্তিদের নিয়েই স্পিকার লাইনআপ সাজানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-এর আয়োজকরা৷

টেডএক্স হলো একটি তৃণমূল উদ্যোগ, যা টেড-এর সামগ্রিক মিশনের চেতনায় তৈরি করা হয়েছে। ইভেন্টের মাধ্যমে টেডএক্স বিশ্বব্যাপী টেড-এর চেতনা ছড়িয়ে দেয়। টেডএক্স-এর ইভেন্টগুলোর মধ্যে লাইভ স্পিকার এবং টেড টক অন্তর্ভুক্ত রয়েছে। এই ইভেন্টগুলো টেড দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কিন্তু তাদের ইভেন্ট বিন্যাস মেনে চলতে সম্মত হন এবং কিউরেশন, স্পিকার কোচিং, ইভেন্ট আয়োজন এবং আরো অনেক কিছুর জন্য নির্দেশিকা দেয়া হয়। বর্তমানে তাদের তিন হাজারেরও বেশি বার্ষিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

২০২৫-এর টেডএক্স আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার খান মুহাম্মদ সালেহ বলেন, ২০২৩ সালে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো টেডএক্স আয়োজনের সুযোগ পায়। সেবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও গেস্ট হাউস না থাকায় ভেন্যু, অ্যাকোমোডেশনসহ বিভিন্ন ধরনের জটিলতায় আমাদের পড়তে হয়েছে। তাও সকল বাধা-বিপত্তি পেরিয়েও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম টেডএক্স ইভেন্ট একটি সফল ইভেন্ট ছিল। সেই পরম্পরা রক্ষা করেই আমরা ২০২৫-এর প্রথমাংশেই আয়োজন করতে চলেছি টেডএক্স-এর দ্বিতীয় ইভেন্ট। আমাদের লিমিটেশনগুলো কাটিয়ে উঠে সবাইকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারব, এই আশাই রাখছি। শুধুমাত্র অংশগ্রহণকারীদের জন্যেই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্যে একটি মনে রাখার মতো ইভেন্ট হয়ে থাকবে এবারের টেডএক্স।

টেডএক্স কুবির প্রথম আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার মহিউদ্দীন খান মাহিন জানান, এ বছর নতুনরূপে টেডএক্স আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৮টি ভিন্ন আবেদন জমা পড়েছিল টেড ইন্টারন্যাশনালের কাছে। এরমধ্য থেকে গত ১৮ জুলাই একটি আবেদন অনুমোদন করে টেড ইন্টারন্যাশনাল৷ তারই মাধ্যমে কুবিতে দ্বিতীয় দফায় আয়োজনের লাইসেন্স মঞ্জুর করে সংস্থাটি৷

তিনি আরো বলেন, আমার মনে হয় টেডএক্স সিওইউ ২০২৩ আমাদের ক্যাম্পাসে মানসম্মত ইভেন্টের একটি নতুন যুগের সূচনা করে গেছে। আমরা এখন বিদায় নিচ্ছি এবং নতুন আয়োজকদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি। আমার বিশ্বাস, আমাদের পরবর্তী টিম উত্তরসূরি হিসেবে এই মান বজায় রাখবে এবং ক্যাম্পাসভিত্তিক ইভেন্টগুলোকে অন্য এক মানদণ্ডে নিয়ে যাবে এবার।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মত 'টেডএক্স' অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?