২৭তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন : চীনা প্রধানমন্ত্রীর তিন দফা প্রস্তাব
সম্প্রতি আসিয়ান শীর্ষ সম্মেলন লাওসের ভিয়েনতিয়েনে আয়োজিত হয়। শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত ২৭তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হয় যে, ‘চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকা ৩.০ আপগ্রেড’ আলোচনা সমাপ্ত হয়েছে। পূর্ব-এশিয়ার অর্থনৈতিক একীকরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং চীন-আসিয়ান সহযোগিতাসম্পর্কিত তিন-দফা প্রস্তাবে বলেন: একটি ত্রি-মাত্রিক সংযোগ নেটওয়ার্ক তৈরি করতে হবে; উদীয়মান শিল্পগুলোতে সহযোগিতা প্রসারিত করতে হবে; এবং মানবিক খাতে বিনিময় গভীরতর করতে হবে।
বিশ্লেষকরা মনে করেন, চীন ও আসিয়ান ভবিষ্যতে বাণিজ্য সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা বাড়াবে। চীন ও আসিয়ানের মোট জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। এই দুটি খুব বড় বাজার সহযোগিতা চালালে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের স্তর উচ্চতর হবে, বিশ্বের অর্থনীতি আরও স্থিতিশীল হবে।
তবে, এবারের শীর্ষ সম্মেলন চলাকালে কোনো কোনো পক্ষ না-হক অপতত্পরতা চালায়। যেমন, কোনো কোনো জাপানি রাজনীতিক তথাকথিত ‘এশিয়ান ন্যাটো’ ধারণা তুলে ধরে এবং যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের ইস্যুতে সংঘাত ও সংঘর্ষ উস্কে দেওয়ার চেষ্টা করে। এটি আসিয়ানের আঞ্চলিক শান্তি ও উন্নয়ন সংরক্ষণের প্রত্যাশার পরিপন্থি।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাসান বলেন, আসিয়ান ন্যাটো চায় না। লাওসের প্রেসিডেন্ট থোংলুন সিসোলিথ বলেন, আসিয়ানকে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে অবিচল থাকতে হবে।
এবারের শীর্ষ সম্মেলনে বিভিন্ন পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সরবরাহ-চেইনসংশ্লিষ্ট সহযোগিতা, ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে। চীন ও আসিয়ানের মধ্যে সহযোগিতার মূল্যবান অভিজ্ঞতা সব পক্ষের জন্য অনুপ্রেরণা ও রেফারেন্স হতে পারে।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / জামান
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া