ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কারাগারে ইমরান খান সুস্থ আছেন: পিটিআই প্রধান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১২:১০

কারাবন্দি ইমরান খানের শরীর ভালো আছে বলে জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) চিকিৎসকদের একটি দল আদিয়ালা কারাগার পরিদর্শনের পর তিনি এই তথ্য জানান। গহর আলী খান বলেন, খান সাহেবের শরীর সুস্থ আছে ও তিনি অন্তত এক ঘণ্টা ব্যায়াম করেছেন।
পিটিআই চেয়ারম্যান নিশ্চিত করে জানান, দুইজন ডাক্তার আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখতে যান। দুই ডাক্তারের মধ্যে একজন ইএনটি ও একজন মেডিকেল বিশেষজ্ঞ। এক এক্স বার্তায় তিনি বলেন, আমাদের জানানো হয়েছে ইমরান খানের শরীর ভালো আছে ও তিনি ব্যায়াম করেছেন। ইমরান খানের মেডিকেল রিপোর্ট দ্রুত পাওয়া যাবে বলেও জানান তিনি। তিনি পিটিআই কর্মী ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা দলের প্রতিষ্ঠাতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
এদিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত প্রায় এক দশকের মধ্যে এটাই ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর। এসসিওতে রয়েছে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ। পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার হিসেবে যুক্ত আরও ১৬টি দেশ।

 

Aminur / Aminur

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং