ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উত্তর কোরিয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে চায় ১৪ লাখ তরুণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৩:৩২

উত্তর কোরিয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে বা ফিরে আসতে আবেদন করেছেন দেশটির ১৪ লাখ তরুণ। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি উসকানিমূলক ড্রোন আক্রমণের অভিযোগ এনে চলতি সপ্তাহে এই আবেদন করেছেন তারা। 

আবেদনকারীরা বলছেন, এই উসকানি কোরীয় অঞ্চলে ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতি’ সৃষ্টি করেছে। বুধবার (১৬ অক্টোবর) কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কেসিএনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কেসিএনএ’র রিপোর্টে বলা হয়, শিক্ষার্থী ও যুব লীগের কর্মকর্তাসহ যেসব তরুণরা সেনাবাহিনীতে যোগদানের আবেদনপত্রে স্বাক্ষর করেছিলেন, তারা ‘বিপ্লবের অস্ত্র দিয়ে শত্রুকে ঘায়েল করার পবিত্র যুদ্ধে’ লড়তে দৃঢ়প্রতিজ্ঞ। কেসিএনএ’র প্রকাশিত ছবিগুলোতে তরুণদের একটি অজ্ঞাত স্থানে পিটিশনে স্বাক্ষর করতে দেখা গেছে।

মাত্র দুই দিনের মধ্যে দেশটির কোরিয়ান পিপলস আর্মিতে ১০ লাখেরও বেশি তরুণ স্বেচ্ছায় তালিকাভুক্ত হওয়ার দাবিটি এমন সময়ে এসেছে যখন কোরীয় উপদ্বীপে উত্তেজনা চলছে। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধিকে ঘিরে অতীতেও একই ধরনের দাবি করেছে উত্তর কোরিয়া।

গত বছর রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উত্তরের সামরিক বাহিনীতে যোগদানের করতে ৮ লাখ নাগরিক আবেদন করেছে।

২০১৭ সালে প্রায় ৩৫ লাখ নাগরিক দেশটির সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগ দিতে বা ফিরে আসার আবেদন জানিয়েছিলেন। তাদের মধ্যে দেশটির কর্মী, পার্টির সদস্য ও সেনাও ছিল।

রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার দাবিগুলো যাচাই করা খুবই কঠিন।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার ১০ লাখ ২৮ হাজার সক্রিয় এবং প্রায় ৬ লাখ সংরক্ষিত সেনা রয়েছে।

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং