ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শাকিবের পোস্টে কটাক্ষ: ‘সরি’ বললেন ওমর সানী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ বিকাল ৫:৬

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের পোস্টে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আরেক চিত্রনায়ক ওমর সানী। গতকাল সন্ধ্যায় শাকিব খান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে মার্কিন লেখক জিগ জিগলারের একটি উক্তি ইংরেজি ভাষায় লিখেন। আর এই পোস্টে ওমর সানী লিখেন, ‘লেখা তো তোর না, কে লিখে দিয়েছে, ভাই ভালো থাকিস।’

ওমর সানীর এমন মন্তব্যে শাকিব ভক্তদের প্রশ্নের মুখে পড়েছেন তিনি। কিন্তু ওমর সানীর দাবি—মন্তব‌্যটি মজা করেই লিখেছেন তিনি। পাশাপাশি দুঃখও প্রকাশ করেছেন। ওমর সানী বলেন, ‘আসলে ও তো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, এই রেশ ধরেই কথাটা বলেছি। আমি ওকে অনেক পছন্দ করি, (শাকিব) আমার ছোট ভাই; ফান করেই এটা বলেছি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না!’

দুঃখ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমি বলেছি, এত সুন্দর লেখা তুই লিখেছিস বলে মনে হয় না। যাই হোক, ভালো থাকিস। আমি সব সময় যেভাবে বলি... সব সময় ওকে (শাকিব খান) এভাবেই বলি। এটা নিয়ে যদি ও আহত হয়ে থাকে, আমি সরি। কিন্তু এটা নিয়ে হার্ট করে আমি কিছু বলিনি। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার মতো মন-মানসিকতা আমার নেই।’

ওমর সানীর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করছেন শাকিব ভক্তরা। বলা যায়, শাকিব ভক্তের তোপের মুখে পড়েছেন ওমর সানী। ওমর সানির এই মন্তব্যে এক হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। শাকিব খান ও ওমর সানীর মধ্যে বাস্তব জীবনে বেশ ভালো সম্পর্ক। বিভিন্ন সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনেও একসারিতে দাঁড়িয়েছেন তারা। 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ