ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সিদ্ধান্ত বৃহস্পতিবার

ঈদের ছুটি ৫ ও পূজার ছুটি দুই দিন হতে পারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২৪ রাত ৯:৩৬

ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি বাড়তে পারে। একই সঙ্গে বাড়তে পারে দুর্গাপূজার ছুটিও। দুই ঈদের ছুটি বাড়িয়ে পাঁচদিন এবং দুর্গাপূজার ছুটি তিনদিন করার প্রস্তাবসহ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের জন্য উঠছে। এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, এখন দুই ঈদের সময় ঈদের দিন এবং ঈদের আগে পরে একদিন করে দুদিনসহ মোট তিনদিন সরকারি ছুটি থাকে। এখন এ ছুটি ঈদের দিন ও আগে-পরে দুদিন করে মোট পাঁচদিন করার প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে এখন দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন ছুটি থাকে। এ ছুটি বাড়িয়ে তিনদিন করার প্রস্তাব দেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন হলে পরবর্তী ঈদ ও পূজা থেকে তা কার্যকর হবে।
দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। যদিও এবার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে।
একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের দিন ৫ আগস্টকে জাতীয় দিবস ও অসাধারণ ছুটি ঘোষণার বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘প্রত্যাগত অভিবাসী নীতিমালা, ২০২৪’ অনুমোদন হতে পারে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

 

Aminur / এমএসএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে

‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া