সাবেক মেয়র আতিক কারাগারে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হায়দার এ আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ধরা পড়ার সময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে এক ভিন্ন রূপে দেখা যায়। তার সাধারণ চেহারার সঙ্গে মিলছিল না বর্তমান রূপটি-কালো গোঁফ সাদা হয়ে গেছে, মুখভর্তি ছিল কাচাপাকা দাড়ি। তার এই চেহারা চিরাচরিত পরিচিত রূপ থেকে একেবারেই ভিন্ন। তবে তার পোশাকে ছিল বিলাসিতার ছাপ-পরনে ছিল পাশ্চাত্যের দামি ব্র্যান্ড ভলকমের একটি টি-শার্ট। তবে তাকে উদভ্রান্ত, উসকুখুসকো দেখা যায় ছবিতে।
T.A.S / T.A.S
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’