ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সানায় মার্কিন-ব্রিটিশ বাহিনীর রাতভর অতর্কিত হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:৪৪

ইয়েমেনের রাজধানী সানায় রাতভর অতর্কিত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনী। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি-অধিভুক্ত আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সানা এবং সাধা শহরে বিমান হামলা হয়েছে। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর মার্কিন বাহিনী হুথিদের অস্ত্রাগারে হামলা চালিয়েছে। 

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ বলছে, ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় ইরান সমর্থিত হুথিদের বহু অস্ত্রাগারে মার্কিন সেন্ট্রাল কমান্ড রাতভর হামলা চালিয়েছে। 

আল মাসিরাহ বলছে, মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী এসব হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং