ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

১০০ সৈন্যসহ ইসরায়েলকে অত্যাধুনিক ‘থাড’ দিল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:৪৫

ইসরায়েলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

থাডের পাশাপাশি সেসব পরিচালনার জন্য প্রায় ১০০ সেনাও পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য এসব পাঠানো হচ্ছে। ইসরায়েলে সেনাসহ প্রতিরক্ষা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন।

গত ১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলে নজিবিহীন হামলা চালায় ইরান। দেশটির এ হামলার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। ব্যালিস্টিক মিসাইলেরর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ ঘোষণা ইসরায়েলকে আরও শক্তিশালী করে তুলবে।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক সংকটময় মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। গত কয়েক দিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। জবাবে ইরান ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এরপর তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।

T.A.S / T.A.S

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু