ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১২:১১

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শ্বাসযন্ত্রের জটিলতায় আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার মাহাথির মোহাম্মদের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডয়চে ভেলের।  

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মাহাথির আদালতে শুনানিতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। 

দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯৯ বছর বয়সী মাহাথির মোহাম্মদ এর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাইপাস সার্জারি করতে হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে তাকে অনেকবার হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। সবশেষ এ বছর জুলাইতেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

বর্তমান উপ-প্রধানমন্ত্রীর নামে করা মানহানি মামলায় আদালতের শুনানিতে গতকাল মাহাথির মোহাম্মদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি থাকায় আদালত শুনানি স্থগিত করেছে।

মাহাথির মোহাম্মদের এক সহকারি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শ্বাসতন্ত্রের জটিলতায় সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর নাগাদ তিনি অসুস্থতাজনিত ছুটিতে থাকতে পারেন বলে জানান তিনি।  

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেও মাত্র দুই বছরের মধ্যে সেই সরকার ভেঙে যায়।

T.A.S / T.A.S

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯