ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

আর্লি ব্যালটে জর্জিয়ার নতুন রেকর্ড


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১:২৩

নির্বাচনের আমেজ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে আর্লি ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন রেকর্ড গড়েছে জর্জিয়া। বুধবার (১৬ অক্টোবর) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্লি ব্যালট মূলত নির্বাচনের নির্ধারিত নিদের আগে নির্দিষ্ট দিনে বুথে গিয়ে ভোট দেওয়ার সুবিধা। গত নির্বাচনে এ অঙ্গরাজ্যে এক লাখ ৩৬ হাজার আর্লি ব্যালটের ভোটার ছিলেন। যা এবার বেড়ে দুই লাখ ৫২ হাজারে গিয়ে ঠেকেছে। স্থানীয় সময় মঙ্গলবারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রেই সুং স্টেট হলো জর্জিয়া। মার্কিন নির্বাচনে কিছু রাজ রিপাবলিকানদের প্রধান্য থাকে আবার কিছু রাজ্যে ডেমোক্র্যাটদের আধিক্য থাকে। অবার কিছু রাজ্য আছে যেগুলো যেকোনো দিকে যেতে পারে। এসব রাজ্যকে সুইং স্টেট বলা হয়। আর সুইং স্টেটই মূলত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিধারণ করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং জানান, আর্লি ব্যালটে অসাধারণ ভোট হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের কোথাও কোথাও ঘণ্টাখানেক লাইনের দাঁড়িয়ে থাকতে হয়েছে। আবার কোথাও কোথাও দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভোট দিয়েছেন ভোটাররা।

জর্জিয়ায় যখন নির্বাচনী প্রচারণা চলছে ঠিক তখন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস ডেট্রয়েটে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আটলান্টায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

একটি রেডিও সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, তিনি পুলিশ সংস্কার এবং অপরাধের তালিকা থেকে মারিজুয়ানাকে বাদ দেবেন। এছাড়া স্থানীয় সময় বুধবার তিনি ফক্স নিউজে সাক্ষাৎকার দেবেন।

অন্যদিকে আটলান্টায় নারীদের একটি ইভেন্টে যোগ দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য কর ছাড় দেনে তিনি। বর্তমান কর কাঠামো ন্যায্য নয়।

T.A.S / T.A.S

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার