ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

যুদ্ধের জন্য দায়ী হামাস, ইসরায়েলে অস্ত্র সরবরাহ চালিয়ে যাবে জার্মানি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১:২৪

ইসরায়েলে সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। বুধবার তিনি এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। 

জার্মান পার্লামেন্টের আইনপ্রণেতাদের উদ্দেশে শলৎস জানান, এই যুদ্ধের জন্য হামাস দায়ী। তিনি বলেন, জার্মানি ইসরায়েলের সঙ্গে একাত্মতা অব্যাহত রাখবে এবং ইসরায়েল যে আত্মরক্ষার অবস্থানে রয়েছে তা নিশ্চিত করতে আমরা অস্ত্র সরবরাহ অব্যাহত রাখব। 

তাই আমরা অতীতে অস্ত্র ও রণসজ্জা সরবরাহ করেছি, সেই কারণেই আমরা এই মুহূর্তে এটি করছি এবং ভবিষ্যতেও আমরা এই জাতীয় সরবরাহ অব্যাহত রাখব। এজন্য ইসরায়েল সবসময় আমাদের উপর নির্ভর করতে পারে, আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন জার্মান চ্যান্সেলর। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছে অন্তত এক লাখ। 

ইসরায়েলের কট্টর মিত্র হিসেবে পরিচিত জার্মানি। দেশটির সরকারি কর্মকর্তারা বারংবার বলেছেন, দেশটি তার নাৎসি অতীতের কারণে ইসরায়েলের নিরাপত্তার জন্য বিশেষ দায়িত্ব বহন করে।

T.A.S / T.A.S

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু