ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইসলামাবাদে চীন, রাশিয়া, ও মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১:৫৫

১৬ই অক্টোবর ইসলামাবাদে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্যদেশগুলোর সরকার-প্রধানদের কাউন্সিলের (প্রধানমন্ত্রীদের) ২৩তম সম্মেলনের অবকাশে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, রুশ প্রধানমন্ত্রী মিশুস্টিন এবং মঙ্গোলীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক গত বুধবার অনুষ্ঠিত হয়।

বৈঠকে লি ছিয়াং বলেন, তিনটি দেশের শীর্ষ নেতৃবৃন্দের কৌশলগত নেতৃত্বে, চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার মধ্যে সহযোগিতা সামষ্টিকভাবে স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের প্রবণতা অব্যাহত আছে। 

রাশিয়া ও মঙ্গোলিয়ার সঙ্গে তিন দেশের শীর্ষ নেতৃবৃন্দের মতৈক্য কাজে লাগিয়ে, ত্রিপক্ষীয় সহযোগিতার একটি মধ্যমেয়াদী রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন করতে চীন ইচ্ছুক। আর এর লক্ষ্য হবে, চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার অর্থনৈতিক করিডোরসহ গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্রকল্পসমূহ  বাস্তবায়ন করা। 

বৈঠকে রাশিয়া ও মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীদ্বয় বলেন, চীনের সঙ্গে হাতে হাতে রেখে, ইউরেশিয়ার অর্থনৈতিক ইউনিয়ন জোরদার করতে, ‘তৃণভূমি পথ’ উন্নয়ন কৌশল ও ‘বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ সংযুক্ত করতে,  এবং চীন, মঙ্গোলিয়া ও রাশিয়ার অর্থনৈতিক করিডোর নির্মাণকাজকে এগিয়ে নিতে ইচ্ছুক তাদের দুই দেশ।

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

T.A.S / T.A.S

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯