ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিক্ষোভে অনড় পিটিআই, জরুরি অবস্থা জারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২৪ বিকাল ৫:৮

পাকিস্তানে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। জুমার নামাজের পর বড় শহরগুলোতে আগের নির্ধারিত স্থানেই এ বিক্ষোভ করছেন তারা।

পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার সব দলের নেতাকর্মী ও সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে প্রতিবাদের জন্য বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এদিকে পিটিআই বিক্ষোভের জন্য অনড় থাকায় প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে পাঞ্জাব সরকার। আগামী দুই দিন এই আদেশ জারি থাকবে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও হুমকির ধারণার কারণে সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং এই জাতীয় অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে পাঞ্জাব সরকার প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এদিকে পিটিআই লাহোরের সভাপতি শেখ ইমতিয়াজ মাহমুদ শুক্রবার দুপুর ২টা থেকে লিবার্টিতে বিক্ষোভের ঘোষণা দেন। অন্যদিকে পিটিআইকে একটি সন্ত্রাসী দল বলার জন্য পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমেদ খান ভাচার মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নিন্দা করেছেন।

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং