ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সতর্ক করলেন পুতিন
মধ্যপ্রাচ্যে ইরানের হাত গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। লেবানন থেকে গাজা, বিভিন্ন অঞ্চলে ইরানের মিত্রদের শেষ করে দিচ্ছে তেলআবিব। আপাতত ইরানে প্রতিশোধমূলক হামলা না চালালেও ইসরায়েলি হামলায় একের পর এক বন্ধু হারাচ্ছে তেহরান।
তবে মিত্রদের হারিয়ে শোক কাটানোর আগেই তেহরানের মুখে হাসি ফোটাল রাশিয়া। ইরানের কোনো পরমাণু স্থাপনায় হামলার আগে ভেবে দেখবার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণায়ের বরাতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করেছে রাশিয়া। এমতাবস্থায় ইরানের ওপর হামলা হলে রাশিয়াও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। তাই আগেভাগে ইসরায়েলকে হুমকি দিয়ে রাখল রাশিয়া। এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হুসেইন সালামি দেশটির বিরুদ্ধে যেকোনো হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি জানান, কোনো স্থাপনায় হামলা হলে একইভাবে ইসরায়েলের স্থাপনায় হামলা চালানো হবে। তার দেশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে সক্ষম বলেও জানান সালামি।
T.A.S / T.A.S
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া