ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনের মুজাহিদদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১২:২

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মজলুম, মুজাহিদদের সংগ্রামে বাংলাদেশের মানুষের একাত্মতার কথা ঘোষণা করেন। একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

শুক্রবার (১৮ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামের উদ্যোগে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী, ফিলিস্তিন, তুরস্ক, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, জর্ডানসহ আফ্রিকা ও আরবের বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আরও অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ।

উল্লেখ্য, বিশ্বের অর্ধশতাধিক মুসলিম দেশের প্রায় পাঁচশত প্রতিনিধি তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগদান করছেন।

T.A.S / T.A.S

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস