নির্বাচন নিয়ে আসিফ নজরুল ও সেনা প্রধানের বক্তব্য সরকারের নয়: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার নির্বাচন কবে দেবে- এই প্রশ্নইস্যুতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, সেটি সরকারের নয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে আসিফ নজরুল ও সেনা প্রধানের বক্তব্য সরকারের নয়। সরকারের মুখ থেকে যতদিন শুনেন নাই, যখন শুনবেন তখনই মনে করবেন নির্বাচন।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার সফর শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় ধর্ম উপদেষ্টা বলেন, আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই। এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ভোটার হালনাগাদ কাজ করবে সরকার। তার পরই আমরা নির্বাচন দেব, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে। নাজুক একটি পরিস্থিতিতে সরকার কাজ শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। দেশের ভোটিং কালচার নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই।
এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ভোটার হালনাগাদ কাজ করবে সরকার। তার পর নির্বাচন, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে।
সারা বাংলাদেশে মডেল মসজিদে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতির সত্যতা পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহার প্রমুখ।
এর আগে সকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
T.A.S / T.A.S
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার
চমেক হাসপাতালে ইএমজি মেশিন, স্নায়ুর জটিল রোগের সেবা পাবেন রোগীরা
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি