ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে পারে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১২:২৮

ফিলিস্তিনের গাজার শাসক গোষ্ঠী হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মরদেহ নিয়ে দর ‘কষাকষি’ করতে পারে ইসরায়েল।

তার মরদেহ বন্দিদের মুক্তির ব্যাপারে ‘বিনিময় মাধ্যম’ হিসেবে ব্যবহার করা হতে পারে ইহুদিবাদীরা। সংশ্লিষ্ট কিছু ইসরায়েলি সূত্র এমন ইঙ্গিত দিয়েছে। 

গত বুধবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হন সিনওয়ার। এরপর তার মরদেহ নিয়ে যায় দখলদার সেনারা। বর্তমানে ইসরায়েলের একটি গোপন স্থানে রাখা হয়েছে সিনওয়ারের মরদেহ।
দু’টি সূত্র জানিয়েছে, ইসরায়েলের জন্য অগ্রাধিকার হবে কীভাবে সিনওয়ারের মরদেহকে ব্যবহার করে বন্দিদের মুক্তি নিশ্চিত করা যায়। 

ইসরায়েলি এক সূত্র বলেছে, হামাসের ওপর দ্রুত চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা বন্দিদের মুক্তি দেয়।

ইসরায়েলি এক কূটনৈতিক সূত্র বলেছে, হামাস যদি জীবিত বা মৃত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে সিনওয়ারের মরদেহ ফেরত চায়, তবে তা হতে পারে।

উভয় সূত্রই একমত, সিনওয়ারের মরদেহকে ‘বিনিময় মাধ্যম’ হিসেবে দেখা যেতে পারে। ইসরায়েলের সূত্র আরও বলেছে, সিনওয়ারের মরদেহ গাজায় ফেরানো সম্ভব একমাত্র বন্দি বিনিময়ের মাধ্যমেই। অন্যথায় তা হস্তান্তর করা হবে না।

একটি কূটনৈতিক সূত্র বলেছে, সিনওয়ারের মরদেহ গাজায় ফেরানো হলে তা হামাস সমর্থকদের চাঙা করতে পারে এবং তার কবর একটি পবিত্র স্থান হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে ইসরায়েলের।

সূত্র: সিএনএন

T.A.S / T.A.S

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান