ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হিন্দি গানের মডেল হলেন দিঘী 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ রাত ৮:৪৬

শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু। তুমুল জনপ্রিয়তা নিয়ে তিনি এবার সিনেমার নায়িকা হিসেবে কাজ করছেন। এরমধ্যে তার 'টুঙ্গীপাড়ার মিয়াভাই' ও 'তুমি আছো তুমি নেই' সিনেমাগুলো মুক্তি পেয়েছে।

দিঘী কাজ করে যাচ্ছেন নিয়মিত। এর ফাঁকে তিনি অভিনয় করলেন একটি হিন্দি গানে। এখানে তার বিপরীতে রয়েছেন মডেল ফারহান খান রিও। গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম।

জানা গেছে, গত শুক্রবার (২৭ আগস্ট) ঢাকার অদূরে ফিল্ম ভ্যালিতে হয়েছে এর দৃশ্যধারণ। বিশ্বের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম টি সিরিজের ইউটিউব চ্যানেলে শিগগিরই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে। এটি বাংলা ভাষায়ও দেশীয় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে দিঘী বলেন, আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। দর্শক উপভোগ করবেন বলে প্রত্যাশা করছি।

এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার।

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ