ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৪:৪৮

আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।উপদেষ্টা বলেন, ফ্যাসিজ সরকারের নিয়োগ গত ১৫ বছর যাবত হচ্ছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশন আসতে হবে। একটা পার্টিকুলেট আইসোলেটেড নিয়ে আমি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। মানে বিগত সরকারের আমলে কিছু হয়তো মেরিটে গেছেন। কিন্তু যারা অন্যান্য ব্র্যান্ডে (দলীয় বিবেচনায়) গেছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশে যোগদান না করা কর্মকর্তাদের বিষয় তিনি বলেন, পুলিশে এ পর্যন্ত ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীতে নেই। তাদের আমরা ধরে নিয়েছি সন্ত্রাসী। তাদের যদি গ্রেফতার করা হয় সরাসরি গ্রেফতার করা হবে।

পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। ৫ আগস্ট এরপর যে অবস্থা ছিল সে অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। ইম্প্রুভ তো করেছে। তাদের ভেতর একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে তো এমন কিছু নেই যে আমি দুই তিন চারদিনের এটা করে দেবো। আস্তে আস্তে উন্নতি হচ্ছে।

কৃষিখাতে যান্ত্রিকীকরণ ও সারের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা ইনকয়ারি করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮১

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী