ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হামাস আছে, থাকবে: খামেনি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:৪

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার বলেছেন, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস টিকে আছে এবং টিকে থাকবে।

খামেনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের জন্য তার প্রয়ান অবশ্যই বেদনাদায়ক,  কিন্তু এটি সিনওয়ারের শাহাদাতের সঙ্গে শেষ হয়ে যাবে না। 

তিনি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাস টিকে আছে এবং টিকে থাকবে।

খামেনি সিনওয়ার সম্পর্কে তার প্রথম মন্তব্যে বলেন, সিনওয়ার প্রতিরোধ ও সংগ্রামের দীপ্তিমান ব্যক্তিত্ব ছিলেন। সিনওয়ারকে ২০২৩ সালের অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখা হয়। যা গাজা যুদ্ধের সূত্রপাত করে। বুধবার তাকে হত্যা করা হয়।

খামেনি বলেন, তিনি নিষ্ঠুর ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে অটল প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৌশল ও সাহসের সঙ্গে তাদের আঘাত করেছিলেন।

খামেনি আরও বলেন, তিনি ৭ অক্টোবরের অমোচনীয় আঘাতকে এ অঞ্চলের ইতিহাসে তার উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন এবং এরপর তিনি সসম্মানে ও সগৌরবে শহাদাতের সুউচ্চ সোপানে আরোহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং