ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন গোয়েন্দা নথি ফাঁস

ইরানে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ১২:৫

ইরানে প্রতিশোধ নিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন দুইটি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এনিয়ে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএন বলছে, বিষয়টি সম্পর্কে জ্ঞাত এমন একজন ব্যক্তি নথি ফাঁসের প্রসঙ্গ নিশ্চিত করেছেন। মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নথি ফাঁস হওয়ার এই ঘটনা গভীর উদ্বেগের। 

প্রতিবেদনে বলা হয়েছে, নথিগুলোতে ১৫ এবং ১৬ অক্টোবর তারিখ ছিল। বার্তা-আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে মিডল ইস্ট স্পেকটেটর নামে এক অ্যাকাউন্টে এসব নথি পোস্ট করার পর গত শুক্রবার থেকে অনলাইনে ছড়িয়ে পরে। 

নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং তার 'ফাইভ আইস' মিত্রদের এসব নথি দেখার অনুমতি ছিল। ফাইভ আইস জোট হচ্ছে- অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। একটি নথিতে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির মাধ্যমে এটি প্রণীত হয়েছে এবং ইসরায়েলি বিমান বাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে। 

গত ১ অক্টোবর ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার জেরে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকে ধারণা করা হচ্ছিল যেকোনো সময় ইরান হামলা চালাতে পারে ইসরায়েল। এরমধ্যেই মার্কিন গোয়েন্দা নথি ফাঁসের খবর এলো।

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং