ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ১২:৮

মস্কোসহ রাশিয়ার পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাত থেকে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। রোববার ভোরে রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এ সব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর আরব নিউজের।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, রুশ বিমান-প্রতিরক্ষা ইউনিটগুলো মস্কোর দিকে উড়ে যাওয়া একটি ড্রোন ধ্বংস করেছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় যেখানে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে আছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার লিপেটস্ক অঞ্চলে বেশ কয়েকটি স্থানে আগুন ধরে গেছে বলে ওই অঞ্চলের গভর্নর টেলিগ্রামে বলেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, এর কয়েক ঘণ্টা আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছিলেন, ইউক্রেনের বিমান-প্রতিরক্ষা ইউনিটগুলো রাশিয়ার নতুন বিমান হামলা প্রতিহত করার চেষ্টা করছে। আপনারা নিরাপদ আশ্রয়ে থাকুন।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক এবং ওরিওল অঞ্চলের গভর্নররাও জানিয়েছেন, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সেখানে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। তবে, ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিয়েভ অতীতে প্রায়শই বলেছে যে, রাশিয়ায় তাদের হামলা হচ্ছে ইউক্রেনে মস্কোর অব্যাহত বিমান হামলার প্রতিক্রিয়া।

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং