ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত প্রমোশনাল এসএমএস, শীর্ষ তিন মোবাইল অপারেটরকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ১২:২১

সতর্ক করার পরও গ্রাহকদের অতিরিক্ত প্রমোশনাল এসএমএস পাঠানোয় গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ১৫ লাখ টাকা জারিমানা করেছে বিটিআরসি। বিটিআরসির নথি অনুযায়ী, গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি প্রচারমূলক এসএমএস পাঠানোর জন্য প্রতিটি অপারেটরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা দিতে হবে।

গ্রাহকরা প্রমোশনাল এসএমএসে বিরক্ত হন। তারা বিভিন্ন সময় বিষয়টি নিয়ে বিটিআরসিতে বিস্তর অভিযোগও করেছেন। বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অপারেটরগুলো নির্দেশনা মানছে না, তারা গ্রাহকদের ৩টির বেশি প্রমোশনাল এসএমএস পাঠিয়েই চলেছে। এতে গ্রাহকরা মানসিক হয়রানির শিকার হচ্ছেন এবং বিটিআরসির পদক্ষেপ নিয়েও প্রশ্ন আসছে।

এর আগে গত বছরের অক্টোবরের শেষের দিকে গ্রাহকদের প্রতিদিন তিনটির বেশি এসএমএস পাঠানোর বিষয়ে গ্রামীণফোনকে প্রথম সতর্ক করেছিল বিটিআরসি। চলতি বছরের এপ্রিলে আর ব্যাখ্যা যাওয়া হয়। একই বছর বাংলালিংককে সতর্ক করা হয় এবং চলতি বছরের মে মাসে এ বিষয়ে ব্যাখ্যা চায় বিটিআরসি। এছাড়া একই বছরের অক্টোবরের শেষের দিকে সতর্ক করা হয় রবিকে। পরে নভেম্বরে গ্রাহকদের কাছে প্রতিদিন তিনটির বেশি এসএমএস পাঠানোর ব্যাখ্যা চাওয়া হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মোবাইলে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন প্রমোশনাল এসএমএস বন্ধে গ্রাহকদের সচেতন করে আসছে বিটিআরসি। তারা বলছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। তারপরও ক্ষেত্রবিশেষে গ্রাহকের কাছে এসব বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকরা যেন এসব বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবাটি নেন। প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রাহকরা গ্রামীণফোনের *১২১*১১০১#, বাংলালিংক *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল *৭# ডায়াল করে সেবাটি চালু করতে পারেন।

T.A.S / T.A.S

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

চমেক হাসপাতালে ইএমজি মেশিন, স্নায়ুর জটিল রোগের সেবা পাবেন রোগীরা

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ