প্রাধ্যক্ষ নিয়োগে সম্মতি নিয়েও দেয়া হয়নি দায়িত্ব, উপাচার্যের ব্যাখ্যা চান কুবি শিক্ষক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ পদে দায়িত্ব নেয়ার জন্য রেজিস্ট্রার পরিচয়ে সম্মতি নেয়ার পর অন্য এক শিক্ষককে প্রাধ্যক্ষ পদে দায়িত্ব দেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তিন কার্যদিবসের মধ্যে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছেন। সেই সাথে এ ঘটনা তার জন্য অপমানজনক বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
ভুক্তভোগী শিক্ষকের নাম ড. কামরুন নাহার। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেয়া ড. কামরুন নাহারের এক চিঠি থেকে বিষয়টি জানা যায়।
চিঠিতে ড. কামরুন নাহার উল্লেখ করেন, 'গত ৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টায় আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরিচয় দিয়ে বর্তমান রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার ফোন করেন এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে আমাকে নিয়োগের বিষয়ে মতামত জানতে চান। রেজিস্ট্রার পরিচয়ে ফোন করায় আমি নিশ্চিত হই যে, এটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সিদ্ধান্ত এবং আমি এতে সম্মতি প্রদান করি। কিন্তু গত ১৭ অক্টোবর জানতে পারি উক্ত পদে মোসা. শাহীনুর বেগম (সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়) শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। আমাকে প্রস্তাব দিয়ে, আমার সম্মতি নিয়ে আমার স্থানে অন্য কাউকে কেন নিযুক্ত করা হলো তার স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাশা করছি। বিষয়টি আমার জন্য অত্যন্ত অপমানজনক। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।’
এ ব্যাপারে ড. কামরুন নাহার বলেন, আমি চিঠিতে সবকিছু উল্লেখ করেছি। নতুন করে কিছু বলার নেই।
এ ব্যাপারে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আমরা প্রশাসন থেকে এ ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলেছি। কথা বলা মানেই দিয়ে দেয়া নয়। আমরা আগ্রহের ব্যাপারটি দেখার জন্য জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা করা মানেই দিয়ে দেয়া নয়। উনি বাদেও আরো কয়েকজন শিক্ষককে একই রকমভাবে জিঝ্হাসা করা হয়েছিল।
T.A.S / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য