ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
পশ্চিম তীরে হেবরনের ইব্রাহিমি মসজিদ মুসলমান ইবাদতকারীদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। রোববার (২০ অক্টোবর) মুসলিমদের জন্য মসজিদ বন্ধ করে দিলেও দরজা খুলে যায় ইহুদিদের জন্য।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইহুদিদের সুককোত উৎসব পালনে এ দিন অবৈধ বসতি স্থাপনকারীদের মসজিদে ঢুকতে দেওয়া হয়। হেবরনে ফিলিস্তিনি ওয়াকফের জেনারেল-ডিরেক্টর ঘাসান আল রাজাবি জানান, মঙ্গলবার পর্যন্ত মসজিদটি বন্ধ থাকবে। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা মসজিদ কমপ্লেক্সের দুই-তৃতীয়াংশের বেশি স্থায়ীভাবে দখল করে রেখেছে বলেও জানান রাজাবি।
দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরের হেবরনের ওল্ড সিটিতে এই ইব্রাহিমি মসজিদের অবস্থান। মসজিদটি ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন। ওই এলাকায় প্রায় ৪০০ অবৈধ বসতি স্থাপনকারীর বাস। আর মসজিদটির পাহারায় রয়েছে প্রায় দেড় হাজার ইসরায়েলি সেনা।
মুসলিম ও ইহুদি- উভয় সম্প্রদায়ের কাছেই ইব্রাহিমি মসজিদের বেশ গুরুত্ব রযেছে। এখানে ইব্রাহিম (আ.) ও ইসহাক (আ.) ও ইয়াকুব (আ.) এর কবর রয়েছে।
T.A.S / T.A.S
ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান
ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প
সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান
মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান
ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু