ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কাবুলে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১০:১৭

আফগানিস্তানের কাবুলে একটি আবাসিক এলাকায় মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। খবর সিএনএন

রোববার মার্কিন যুক্তরাষ্ট্র এ হামলা চালায়। তারা বলছে, কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তালেবানের মুখপাত্রও বলছেন, গাড়িতে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন আত্মঘাতী একজন হামলাকারী। এসময়ই আত্মঘাতী হামলকারীর গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী।

এদিকে গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হলেও পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নিহত এক শিশুর ভাই জানান, আমরা সাধারণ একটি পরিবার ছিলাম। আমরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএসআই) নই। এটা আমাদের পারিবারিক বাড়ি।

এর আগে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে একটি আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ অন্তত ১৭৫ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে তীব্র উত্তেজনা রয়েছে। রোববার হামলা হবে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই সতর্কতা জারি করা হয়েছিল।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল