ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতি দমনে ডিজিটাইজেশনকে গুরুত্ব দিতে প্রধান উপদেষ্টার আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৬:৪২

দুর্নীতি দমনে ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ অক্টোবর) ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয় তুলে ধরেন তিনি।

বৈঠকে দ্রুত ডিজিটাল পদ্ধতি গ্রহণে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও বৈঠকে বৃহত্তর ঢাকা অঞ্চলের সব সরকারি কর্মকর্তার জন্য ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে কর দাখিল বাধ্যতামূলক করা এবং বৃহৎ করপোরেশনগুলোকে প্রতিষ্ঠানের সর্বত্র ই-রিটার্ন গ্রহণে উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ডিজিটাইজেশনের বিষয়ে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের মাধ্যমে এনবিআরকে ডিজিটাইজড করে বিনিয়োগের পরিবেশ উন্নত করার দিকে নতুন করে মনোনিবেশ করতে বলা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে নেওয়া অন্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে- সরকারি সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করা এবং ভূমি সম্পর্কিত জনসেবার জন্য সম্পূর্ণ ডিজিটাইজেশন রোডম্যাপ এবং বাস্তবায়নের সময়সীমা।

সভায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ছিলেন।

T.A.S / T.A.S

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা